দীর্ঘ ১৮ ঘণ্টা ৩০ মিনিটের এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচারের মাধ্যমে ফিলিপাইনের সংযুক্ত যমজ শিশু ক্লিয়া এবং মরিস অ্যানকে সফলভাবে আলাদা করেছেন সৌদি আরবের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
শুক্রবার রিয়াদের King Abdulaziz Medical City-এর কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন হাসপাতালে এই বিরল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সৌদি কনজয়েন্ড টুইনস প্রোগ্রামের প্রধান চিকিৎসক ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, কয়েকটি ধাপে বিভক্ত এই অস্ত্রোপচারের শেষ পর্যায়ে শিশুদের মাথার খুলি পুনর্গঠন এবং কসমেটিক সার্জারির মাধ্যমে ক্ষতস্থান ঢেকে দেওয়া হয়।
তিনি বলেন, এর আগে তিন ধাপে প্রাথমিক প্রস্তুতিমূলক অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটি বিশ্বের অন্যতম জটিল সার্জারি হিসেবে বিবেচিত।
ড. আল-রাবিয়াহ আরও বলেন, এই সফল অস্ত্রোপচার চিকিৎসা বিজ্ঞানে সৌদি আরবের সক্ষমতা এবং মানবিক চিকিৎসাসেবার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
Saudi Conjoined Twins Program দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সংযুক্ত যমজ শিশুদের আলাদা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রোগ্রামের মাধ্যমে ফিলিপাইনের দুই শিশুর জীবনে নতুন আশার আলো এসেছে এবং তারা এখন স্বাভাবিক জীবনে ফেরার পথে এগিয়ে যাচ্ছে।
King Abdulaziz Medical City কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের চিকিৎসা দল ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে এই সফলতা অর্জিত হয়েছে।
সূত্র: সৌদি গেজেট