ঢাকার ধামরাই পৌরশহরে নাহিদা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ওইসময় নাহিদার কানের স্বর্ণের দুল ও গলার লকেট নিয়ে যায় খুনিরা। নাহিদা আক্তার স্থানীয় সেন্টাল স্কুলের কমার্স বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যায় ধামরাই পৌরশহরের পশ্চিম লাকুড়িয়াপাড়া মহল্লায় সাব্বির হোসেনের বাসায় । নাহিদা আক্তার তার নানির সাথে ওই বাসায় ভাড়া থাকতেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, ওসি তদন্ত শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
তার নানি দেলোয়ারা জানান, নাহিদা পরীক্ষা দিয়ে বাসায় আসে বিকেল সাড়ে ৪ টার দিকে। এসময় তিনি কাজের জন্য বাহিরে যান। ঘণ্টাখানেক পর ফিরে এসে নাহিদাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে হাসপালে নিয়ে গেলে চিকৎসক মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, হত্যা কাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। উদঘাটন করার চেষ্টা করছি।