Image description

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

 

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৩৮ শিশু মৃত্যু হয়েছে।

 

এদিকে গত একদিনে আরও ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর এই সময়ে সারাদেশে মোট ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৭ হাজার ৯৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন শিশু।