Image description

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) মানিকগঞ্জে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ কেন্দ্রটিকে ঝুকিপূর্ণ কেন্দ্র বলা হয়েছিল সে জন্য আমি এসেছি। পরীক্ষা ভালো হয়েছে। ‘

এ সময় সাংবাদিকরা তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান,‘একটাতে একজনকে এক্সপাল (বহিষ্কার) করেছি। এই কেন্দ্র ভালোভাবে পরীক্ষা হচ্ছে। আর দুটোও ভালো ছিল। কম্পারেটিভলি বেটার এক্সামিনাশন হচ্ছে। টিচাররা কো-অপরেটিভ এবং অ্যাডমিনিস্ট্রিশন কো-অপারেটিভ।’