চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদী গ্রামের নয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মাইনুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইনুল ওই শিশুর আরবি শিক্ষক।
শুক্রবার (১৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাইনুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার মধ্যম দিঘলদী মাস্টার বাজার এতিমখানা জামে মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুকে কয়েক দিন ধরে আরবি পড়াচ্ছিলেন মাইনুল ইসলাম। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মসজিদের এতিমখানায় পড়তে গেলে শিশুকে ধর্ষণ করা হয়। বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে শিশুটির বাবা মাইনুলকে জিজ্ঞেস করেন। অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
শিশুর বাবা শাহজালাল রাজু বলেন, হাসপাতালে নিয়ে গিয়ে আমার ছেলের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি। ডাক্তার বলেছেন ছেলেকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আমি থানায় মামলা করেছি।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।