মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা—মৃত তছির উদ্দিনের একটি পুরাতন পুকুর খননের সময় স্থানীয় লোকজন একটি রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম।
এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাপ্ত মূর্তিটির একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোনো জাদুঘরে মূর্তিটি প্রদান করা হবে।