Image description

আবারও নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম এবং তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী যেসব ব্যাংক হিসাব খোলা হয়েছে তার তথ্য চেয়ে গত রোববার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হয়েছে। এর আগে কয়েক দফা তাদের ব্যাংক হিসাব তলবের পর জব্দ করা হয়েছিল।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বা তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে খোলা সকল ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করতে হবে। এর মধ্যে ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র ও লকার সংক্রান্ত যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

 

নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী খোলা হিসাবগুলোর তথ্য সংগ্রহ করে আগামী ১৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। তথ্য পাঠানোর জন্য বিশেষ বার্তাবাহক, জরুরি ডাক বা নির্ধারিত ই-মেইল ব্যবহারের কথা বলা হয়েছে।