সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির লেখেন, আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য (জেনারেল সিট) মনোনয়ন পত্র কিনব ইনশাআল্লাহ। সারাদেশের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করছি।
সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে গত ৪ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।