Image description

সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে। এছাড়াও শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আলোচনা পুনরায় শুরু করতে হবে, একইসঙ্গে যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে। সূত্র: আল-জাজিরা