Image description

গণ অধিকার পরিষদ থেকে সংসদের সাধারণ নির্বাচনে অংশ নিলেও বিএনপির হয়ে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন মেঘনা আলম। চারদিনে মোট ১৯৯ জন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি জানা গেছে।

চারদিনে ১৯৯ জনের মধ্যে রোববার যে ৭৪ জন মনোনয়ন নিয়েছেন, তারা হলেন-তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমী, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভিন।

সৈয়দা ফৌজিয়া হোসেন, নুরজাহান আক্তার লাকী, জহুরা খাতুন মৌ, সাইয়্যেদাতুন নেসা, ডা. কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রুপা, মোছা. সুরাইয়া জেরিন, অ্যাড. কানিজ কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরীন পারভীন খন্দকার, প্রফেসর ফরহানা ইয়াসমিন, মোছা. সানজিদা ইয়াসমিন, সাজেদা আখতার, তাছলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, মোছা. ফারহানা আকতার, সুবর্ণা সিকদার সালমা আলম, শারমিন আক্তার রিতা, হোসনে আরা বেগম, সুলতানা আহমেদ, নাহরীন আসগর, নাজমা আকতার, মোছা. ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেছা, মোছা. হাসিনা পারভীন, চৌধুরী রেঞ্জিনা আহমেদ, রেহানা আক্তার শিরীন, মোছা. নাজমা পারভীন, রোকসানা কানিজ চৌধুরী, জহুরা আক্তার, শামসুন নাহার, পারভীন আক্তার, তানজীন চৌধুরী, রুনা লায়লা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলী চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আছিয়া ইসলাম, লাকী তহঙ্গনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবী, নাজমা হক, আফরোজা খানম, মোছা. শাহেদা খাতুন, ফাহমিদা হক, মোসা. শাহনাজ খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, মোসা. শামসাদ বেগম, রিনা পারভীন, নুরী আরা সাফা ও নাসিমা সাফা কামাল।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১শে এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল।
২৬শে এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯শে এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০শে এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।