Image description

জুলাই  জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে  মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শহরের নোমানী ময়দান থেকে দলটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের ভায়না মোড়ে এসে শেষ হয়।

 

সেখানে জেলা জামায়াতের আমীর এমবি বাকেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন, ভারপ্রাপ্ত আমীর সাইদ আহমেদ বাচ্চু, জেলার  সাবেক আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আনোয়ার।


  
বক্তারা বলেন, বিএনপির সাথে আন্দোলন করে ফ্যাসিস্ট উৎক্ষাত করেছি। আমার অধিপত্যবাদ মুক্ত হয়েছি, ভারতের গোলামি থেকে মুক্ত হয়েছি।
কিন্তু, বিএনপি  ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কথা ভুলে গেছে। 

 

তারা আমাদের আবার রাজপথে দাঁড় করিয়েছে।

ভারতের দাসত্ব মেনে নেওয়ার পায়তারা করছে।