জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আয়োজিত হতে যাওয়া জুলাই সনদ ও গণভোট নিয়ে সেমিনার বারংবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন্ধ করে দিচ্ছে বিএনপিতে যোগ দেওয়া ভিপি আব্দুর রশিদ জিতু। জাতীয় ইস্যুতে জাকসু'র প্রোগ্রামে অসহযোগিতাসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বন্ধ করেন বলে জানিয়েছেন জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব।
শনিবার (১১ এপ্রিল) মুঠোফোনে দ্যা ঢাকা ডায়েরির প্রতিনিধিকে একথা বলেন তিনি।
আহসান লাবিব বলেন, বিএনপিতে যোগ দেওয়ায় ভিপি জিতু জাতীয় ইস্যুতে প্রোগ্রাম করতে অসহযোগিতা করে; বাঁধা দেন। সম্প্রতি জুলাই সনদ ও গণভোট নিয়ে আয়োজিত হতে যাওয়া প্রোগ্রামটি উনি সরাসরি বাঁধা দিয়ে আটকিয়ে দিয়েছেন। এসকল কাজে তিনি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। যা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ব্যহত করে।
তিনি আরো বলেন, জাকসু থেকে সকল কাজ আমরা সকল প্রতিনিধিরা সমন্বয় করে করার চেষ্টা করি। শিবির কখনো কোনো প্রোগ্রামে বাঁধা দেয়নি বরং সহযোগিতা করছে।
এবিষয়ে জানতে ভিপি আব্দুর রশিদ জিতু'র সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।