Image description

ফেনীর যুবদলের নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় বাড়ি নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

জানা গেছে, পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তার পরামর্শে এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এই বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এই কাজের শুভসূচনা করেন। উদ্বোধনকালে প্রতিনিধি দলটি শহীদ হারুনের পরিবারের কাছে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

 

সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় নিপীড়িত ও ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

 
 

 

 

মো. হারুনুর রশিদ। ছবি : সংগৃহীত
মো. হারুনুর রশিদ। ছবি : সংগৃহীত

 

 

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ। ​স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাউদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য বেলায়েত হোসেন বাচ্চু এবং পৌর বিএনপি সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভুঁইয়া, ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু ও সদস্যসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

​২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীর ট্রাংক রোডে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এর আগে ২০১৭ সালেও শহীদ হারুনের বড় মেয়ের বিয়ের যাবতীয় খরচ বহন করেছিলেন তারেক রহমান।