রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে উৎসুক জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শী আবিদ বলেন, ওই এলাকায় ট্রান্সজেন্ডারদের উপস্থিতির কারণে অনেক সময় সাধারণ মানুষ অস্বস্তিতে পড়েন এবং পরিবার নিয়ে চলাচলে সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ রয়েছে।
গত ৩ এপ্রিল একই এলাকায় ট্রান্সজেন্ডারদের সঙ্গে সংঘর্ষে একজন সাংবাদিক আহত হন। পরে এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করে পুলিশ।