Image description

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭ বছরের শিশু সৈকত ইসলাম হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জীবন নামের আটককৃতের বয়স ১৫ বছর। সে স্বীকার করেছে বলাৎকারের পর সৈকত কান্নাকাটি করলে ইট দিয়ে মাথায় কয়েকটি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

৭ এপ্রিল জীবনকে আটক করা হয়। ৮ এপ্রিল ফতুল্লা মডেল থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ৬ এপ্রিল বিকেলে উত্তর নরসিংপুরে হাজী হাশেম স্পিনিং মিলের পাশে পরিত্যক্ত বাড়ীর ভিতরে শিশু সৈকতের মৃতদেহ পাওয়া যায় । মৃতদেহের মাথায় ইট দিয়ে থেঁতলানো কয়েকটি আঘাত সহ মলদ্বারে হালকা ছিলা জখম ছিলো। মো: সজিব মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের নামে একটি অভিযোগ দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।

ফতুল্লা থানার এসআই শামীম হোসেন  দ্রুত শিশু সৈকত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ২৪ ঘন্টার মধ্যেই নরসিংহপুর এলাকা থেকে সৈকতের হত্যাকারী আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো: জীবন মিয়াকে হেফাজতে নেন।  সে হত্যাকান্ডের ঘটনা নিজে ঘটিয়েছে মর্মে স্বীকার করেন।