জ্বালানি তেল নিয়ে কেউ অনিয়ম করলে সহ্য করা হবে না—এমন কঠোর বার্তা দিয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি নেতা হাফেজ মো. আজিজুল হক। গত ৪ এপ্রিল জেলা প্রশাসন আয়োজিত সভায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে সভার মাত্র ৩ দিনের ব্যবধানে জ্বালানি তেল নিয়ে নিজেই করলেন অনিয়ম। নিজ ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
হাফেজ মো. আজিজুল হক গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব।
জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মো. আজিজুল হকের ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেল নিয়ে আসার কাগজপত্র ঘেঁটে দেখতে পান ১, ২ ও ৪ এপ্রিল ভৈরব বাজার ডিপো কিশোরগঞ্জ থেকে ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার জ্বালানি এসেছে।
পরে তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
তবে এ বিষয়ে মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের মালিক হাফেজ মো. আজিজুল হকের দাবি তার পাম্প থেকে প্রতিদিনই জ্বালানি তেল বিক্রি হয়েছে। একটি চক্রের ভুল তথ্যের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত অযথা হয়রানি করেছে।