Image description

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অবস্থিত ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি সিল তৈরির দোকানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আবু তৈয়বকে আটক করা হয়।

 

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের নামে জাল সিল তৈরির চেষ্টা করছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

আটক মো. আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানান ওসি।