অটোপাসের দাবিতে আন্দোলন করছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। পরে ওই আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িবহরে হামলা করা হয়। এতে তিনি হেনস্তার শিকার হন।
সোমবার (৬ এপ্রিল) গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এ এস এম আমানুল্লাহ জানান, শিক্ষার্থীরা অটোপাশের দাবি নিয়ে ক্যাম্পাসে আসে। তাদের এ দাবি প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তার ওপর হামলা চালায়। এতে তিনি হেনস্তার শিকার হন।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিল।