ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ এপ্রিল) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।
এ দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৪টি অ্যারাইভাল ও ১৩টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।