ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকা থেকে নিখোঁজের ১১ মাস পর ভারত থেকে দেশে ফিরছে দিনমজুর আইজুর রহমানের মরদেহ। আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তরের কথা রয়েছে।
নিহত আইজুর উপজেলার সাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার স্ত্রী অভিযোগ, আইজুর কোনো অপরাধ করেননি।
আইজুরের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামীকে জ্যান্ত ধরে নিয়ে যাওয়া হলো, আর এখন ফিরছে তার লাশ। বাংলাদেশ থেকে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে শুক্রবার মরদেহটি পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বিষয়টি নিয়ে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’