মঙ্গলবার ম্যাচ জেতেনি বাংলাদেশ। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত ছয় হাজার প্রবাসী বাংলাদেশীকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। তবে গ্যালারি ছাড়ার আগে প্রশংসনীয় এক কাজ করেছেন কয়েকজন প্রবাসী যুবক। ম্যাচ চলাকালে গ্যালারি ময়ল-আবর্জনায় ভরে উঠেছিল। গ্যালারি ছাড়ার আগে কয়েকজন মিলে যত্ন নিয়ে সব ময়লা-আবর্জনা সাফ করেন তারা। যা চোখ এড়ায়নি বাংলাদেশ দলের ফুটবলারদেরও। চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেলা লেফটব্যাক বিশ্বনাথ ঘোষ সমর্থকদের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রশংসা করেছেন।
বিশ্বনাথ লিখেছেন, “আজ ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করেও জয় না পাওয়ায় বেশ ভারাক্রান্ত, তবে দিনশেষে সমর্থকদের অকুন্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা। এছাড়াও জানতে পারলাম ম্যাচ শেষে কিছু সমর্থকদের পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ার দারুণ উদ্যোগটি সম্পর্কে, ধন্যবাদ আপনাদের। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো দলের জন্য।“
সিঙ্গাপুরে পা রাখার পর থেকেই প্রবাসীদের ভালোবাসায় ভাসছিলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশেষ করে হামজা চৌধুরীকে এক পলক দেখতে ম্যাচের আগে অনুশীলন গ্রাউন্ডেও উপস্থিত হন শতশত বাংলাদেশী। যা দেখে অভিভূত হয়ে কথাও বলেন হামজা-শমিত সোমরা