চলচ্চিত্র অঙ্গনের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারো ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় উঠে এসেছেন। শোবিজ পাড়ায় জোর গুঞ্জন উঠেছে নতুন করে প্রেমে পড়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। জানা গেছে, এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যা এখন প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ।
তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকায় বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
উল্লেখ্য, মিষ্টি জান্নাত তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। নতুন এই সম্পর্কের গুঞ্জন তার ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই সম্পর্ক নিয়ে তিনি কবে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেন।