Image description

পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে চার বছর বয়সী সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে।

নিহত শিশু মো. তাওহিদ (৪) একই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, গত দুই বছর ধরে এক যুবকের সঙ্গে মুক্তা খাতুনের সম্পর্ক ছিল।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা মোছা. মুক্তা খাতুন ঘরের ভেতরে বালিশচাপা দিয়ে নিজের সন্তানকে হত্যার পরপরই নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।