Image description

জাতীয় সংসদে অধিবেশন চলাকালে ওয়াক আউট করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।

 

বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তারা। জানা গেছে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে ওয়াক আউট করেছে বিরোধীদল।

 

অধিবেশন চলাকালে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল-বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না; এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না। বিরোধী দলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।

 

এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াক আউট করেছিল বিরোধী দল।

 
 

 

বিস্তারিত আসছে...