দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী রবিবার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের জানানো হয়, স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে। মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে।
যদি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান শুরু হতে পারে।
উল্লেখ্য, খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর পুনরুত্থিত হন। এই ঘটনাকে স্মরণ করে ইস্টার সানডে উদযাপন করা হয়।