Image description

এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রা মঙ্গলা শোভাযাত্রা নামেই হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

সংস্কৃতিমন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা ও আনন্দযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। বিতর্ক সৃষ্টির জন্যই এই পার্থক্য তৈরি করা হয়েছে।

 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়ায় ধন্যবাদ জানাই। তবে এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।

 
 

 

নিতাই রায় চৌধুরী বলেন, সমাজে মানুষের চিন্তাভাবনা, রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতে পারে; এটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমরা শুধু বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, ঐক্যবদ্ধ সমাজ চাই। আনন্দ কিংবা মঙ্গল শোভাযাত্রা নাম নিয়ে বিতর্ক অনর্থক মনে করি।