Image description

কেনাকাটা করতে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে বহুকাল ধরেই ভ্যাট-ট্যাক্স দিতে হয়। কিন্তু এবার কি না খাবারের পর বিলের সাথে ১০% ক্রাইসিস চার্জও দিতে হলো।

এমনটিই জানালেন বাংলাদেশের তরুণ ফিজিশিয়ান, লেখক এবং রাজনৈতিক আলোচক রাকিব আল হাসান।

২৭ মার্চ ৩টা ২৬ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। মূলত ঘটনাটি ঘটেছে ভারতের বিখ্যাত শহর দিল্লিতে।

রাকিব আল হাসান তার পোস্টে লিখেছেন, ‘রেস্টুরেন্টে খাইলে ভ্যাট, ট্যাক্স নেয়। ক্ষেত্রবিশেষে কোথাও কোথাও সার্ভিস চার্জও নেয়।’

 

 

তিনি লিখেছেন, ‘দিল্লিতে এখন গ্যাসের ক্রাইসিস চলছে। তাই খাবারের পর বিলের সাথে ১০% ক্রাইসিস চার্জও ধরাই দিছে।’

সবশেষে রাকিব লিখেছেন, ‘এই জিনিস প্রথম দেখলাম। পথ চলতে চলতে ঘুরতে ঘুরতে কত অজানারে হইলো জানা!’