Image description

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে চলমান সংকটপূর্ণ পরিস্থিতিতে আরও একটি জাহাজে করে দেশে এসেছে ৩০ হাজার টন জ্বালানি তেল।

 

আজ বৃহস্পতিবার সকালে (২৬ মার্চ) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এই জ্বালানি সরবরাহ করেছে ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান।

 

‘জাহাজে আনা ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।

 

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। এ মাসে তেল নিয়ে ১৭টি জাহাজ দেশে আসার কথা ছিল। এর আগে এসেছে আটটি। আজ এলো একটি। ছয়টি জাহাজের সূচি অনিশ্চিত’—জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র।

জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ডিজেল ও জেট ফুয়েল নিয়ে জাহাজটি আজ সকালে দেশে এসেছে। এখন জ্বালানি সংকট নেই। বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চলছে।