স্বাধীনতা দিবস উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করায় এক সরকারি কর্মচারীসহ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছলে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের নাম মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪) বলে জানা গেছে। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।
শীর্ষনিউজ