Image description

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, তারেক রহমান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন।

 

 

জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন শেষে খেলা দেখে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রীর।

 

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।

 

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ।