Image description

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছে মহেশপুর উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করলেও জিয়াউর রহমানের নাম উল্লেখ না করার অভিযোগ উপজেলা বিএনপির।

পরে মহেশপুর উপজেলা বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

 

স্থানীয় বিএনপিরা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তার নাম উপেক্ষা করা দুঃখজনক। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘জাতীয় দিবসের কর্মসূচিতে সরকার নির্ধারিত বার্তা ও নির্দেশনার আলোকে বক্তব্য প্রদান করা হয়েছে।’ 

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বাণীতে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেগুলোই তার বক্তব্যে তুলে ধরা হয়েছে।