Image description

যশোরে চলতি পথে যানবাহনে ডিপোর তেল চুরি করে বিক্রির ভিডিও ভাইরাল হয়েছে। 

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লার মোবাইলে এই চুরির দৃশ্য ধরা পড়েছে। মঙ্গলবার তার ফেসবুকে শেয়ার করার পর ভিডিওটি ভাইরাল হয়। 

বুধবার রাতে জানতে চাইলে কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লা বলেন, খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে চালক ও তার সহকারীরা চুরি করে বিক্রি করে দেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় অবস্থান নিই। সেখানে গাড়িটি আসার পর বালতিতে করে তেল নামিয়ে বিক্রি করছিল চালক ও সহকারী। শুধু মঙ্গলবার নয়, তারা নিয়মিত তেল চুরি করে বিক্রি করে দেন। যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিন থেকে চারটি স্পষ্টে তেল চুরি করে বিক্রি করেন চালক ও সহকারীরা। বিক্রিত তেল ঘাটতি পানি মিশিয়ে পূরণ করে। এজন্য পাম্প মালিকরা তাদের চুরির বিষয়টি সহজে ধরতে পারে না। 

 

 

তিনি বলেন, ভিডিওতে তাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি। কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। ভিডিও ফেসবুকে ছাড়ার পর ভাইরাল হয়েছে।