অবশেষে ঈদের বিশেষ ভিজিএফর চাল পাচ্ছেন চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সেই ১০০ কার্ডধারী। চাল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার (১৭ মার্চ) ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে তার কার্যালয়ে অন্তত ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌফিক আজিজের হস্তক্ষেপে ওই কার্ডধারীদের বৃহস্পতিবার (১৯ মার্চ) চাল দেওয়ার ব্যবস্থা করেছে ইউপি কর্তৃপক্ষ।
ইউএনও বলেন, ‘কী কারণে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল লতিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। প্যানেল চেয়ারম্যান রাজ্জাক আলী বলেন, বস্তায় চাল কম ছিল। না হলে সময়ের পরে এলেও চাল দেওয়া হতো।
ইউপি সদস্য ইলিয়াস উদ্দিন বলেন, প্রতিটি ৩০ কেজির বস্তায় খাদ্য গোডাউন থেকে ইউপি গোডাউনে চাল আনা হয়।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন বলেন, সমস্যার সমাধান করা হয়েছে। বৃহস্পতিবার চাল পাবেন কার্ডধারী বঞ্চিতরা।