Image description

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনের আগে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন।

 

মন্ত্রী আরও বলেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজ উদ্যোগে পরিবর্তনের চেষ্টা করে। সরকার প্রধানের নেতৃত্বে প্রশাসন জনসেবায় অঙ্গীকারবদ্ধ এবং দেশের প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষের কল্যাণ কামনায় তিনি দোয়া প্রার্থনা করেন।

তিনি এই মন্তব্য করেন বুধবার দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে। জায়েদ ফর গুড ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর-৬ আসনের চার উপজেলার ৫০০ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদাল আল মুসা, নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারেস, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এবং স্থানীয় নেতাকর্মীরা।