Image description

শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডের পরিপন্থি কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

বুধবার (১৮ মার্চ) জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।