Image description

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিনে পড়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইরান থেকে তাদের ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ছোড়া হয়েছে। খবর আলজাজিরার

 

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা মোট ৩২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬৯৯টি ড্রোন হামলার মুখোমুখি হয়েছে।