Image description

রাজধানীর মিরপুরের বেনারসি পল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (১৫ মার্চ) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে দুটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লিতে রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।