Image description

সৌদি আরব, কাতার ও কুয়েতে আবারও হামলা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। দেখা দিয়েছে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, রোববারও তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে।


এক্সের এক পোস্টে সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।’
কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও এদিন নতুন করে হামলার খবর দিয়েছে।


কুয়েতের জাতীয় তেল কোম্পানি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।