মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক আইনের ক্রমাগত দুর্বল হয়ে পড়ার সরাসরি ফল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস।
সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, বড় শক্তিগুলো একতরফাভাবে পদক্ষেপ নেওয়ায় আন্তর্জাতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ ক্ষেত্রে তিনি বিশেষ করে রাশিয়ার দিকে আঙুল তোলেন, পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন।
ক্যালাস বলেন, আজ মধ্যপ্রাচ্যে আমাদের চারপাশে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তা আন্তর্জাতিক আইনের ক্ষয়ের সরাসরি পরিণতি।” তিনি আরও যুক্তি দেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অন্য দেশগুলোকে দায়মুক্তির অনুভূতি নিয়ে পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।