লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী।
গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরায়েলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শরও বেশি মানুষ।
সূত্র: টাইমস অব ইসরায়েল