ঢাকা পলিটেকনিক্যালে হামলায় প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (২ মার্চ) দিবাগত রাতেই ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সাদিক কয়েম বলেন, বহিরাগতরা প্রবেশ করে হামলায় অংশ নিয়েছে। হামলাকারীরা আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্রদল কতৃক শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী ছাত্রদলের সন্ত্রাসীরা ভিন্ন মতাদর্শীদের হামলা করছে। ১৬ জনকে আহত করা হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান প্ল্যানের কথা বলেছেন। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা চলছে। নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইলে আমরা তা মেনে নেবো না। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার বিচার করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
শিবির করার অপরাধে কারও ওপর হামলা চালানো হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।