Image description

ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত ইস্ফাহান পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে আজ সোমবার বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

রয়টার্স বলছে, ইরানের সংবাদমাধ্যমগুলো কেন্দ্রীয় শহর ইস্ফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির এলাকা থেকে প্রচণ্ড বিস্ফোরণের খবর জানিয়েছে।

 

এর আগে, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি এদিন জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।