Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের গ্রুপপর্বে দুর্দান্ত পারফরর্ম করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গ্রুপপর্বে তিন ম্যাচে ওমান, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পর শ্রীলংকাকে হারায় জিম্বাবুয়ে।

তবে আরয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপপর্বে ৭ পয়েন্ট নিয়েই সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। কিন্তু সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি।

জিম্বাবুয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও;  সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয়। 

আজ দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ৪৩ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সুপার এইটে তিন ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেল প্রোটিয়ারা। দলের জয়ে ১৮ বলে দুটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন ডেওয়ালল্ড ব্রেবস।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে জয়ে মিশন শুরু করা জিম্বাবুয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে মিশন শেষ করল।