Image description

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে ‘নিশ্চিত’ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর খবরটি ‘সঠিক’ বলেই তাদের বিশ্বাস।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত যে খামেনি মারা গেছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এটি একটি সঠিক খবর।

খামেনি বহু মানুষকে হত্যা করেছেন এবং একটি দেশকে ধ্বংস করে দিয়েছেন।

খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা কবে নাগাদ পাওয়া যাবে; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এবং আমরা বেশ নিশ্চিত যে তথ্যটি সঠিক। ইরানের নীতিনির্ধারক পর্যায়ের বেশিরভাগ মানুষই এখন আর নেই।

শনিবার সকালে খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস পরে স্যাটেলাইটচিত্র প্রকাশ করে, যেখানে প্রাসাদ কমপ্লেক্স সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা যায়।

সূত্র: এনবিসি নিউজ