Image description
চীন শুক্রবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এআই চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়াকে ঘিরে কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে সেমিকন্ডাক্টর রপ্তানিতে নতুন করে কোনো নিয়ন্ত্রণ আরোপ করা উচিত হবে না।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
 
তিনি বলেন, চীন ‘ধারাবাহিকভাবে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহারের বিরোধিতা করে আসছে। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ব্যাহত করে এবং কোনো পক্ষের স্বার্থই রক্ষা করে না।’
 
চীনে চিপ তৈরির সরঞ্জাম রপ্তানির ওপর আরও বিধিনিষেধ আরোপের জন্য মার্কিন আইনপ্রণেতাদের আহ্বান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।
 
মাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করা এবং চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা।’
 
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেবৃহস্পতিবার পদত্যাগ করেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ধারণা করা হচ্ছে,সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের সাবেক জ্যেষ্ঠ নির্বাহীঅ্যালিস হুয়াংয়েরতার সঙ্গে সম্পর্ক ছিল।
 
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের নেতৃত্বাধীন মন্ত্রণালয় হয়তো এমন সন্দেহের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে যে, মেগাস্পিড চীনে পাঠানোর জন্য নিষিদ্ধ এনভিডিয়া প্রযুক্তি অন্য পথে সরবরাহ করতে সহায়তা করছিল।
 
এদিকে এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর চীনে চিপ রপ্তানির ওপর আরও নিয়ন্ত্রণ আরোপের পক্ষে মার্কিন আইনপ্রণেতারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
 
হাউস স্পিকার মাইক জনসনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চীনে চিপ রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়টি এখানে একটি বড় ইস্যু হয়ে উঠেছে। আমি এসব রপ্তানি সীমিত করার পক্ষে।’তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নেয়ার ব্যাপারে কংগ্রেসে ঐকমত্য তৈরি হচ্ছে।’
 
প্রতিবেদন অনুযায়ী, চলতি বসন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একটি স্মারকলিপি প্রচার করেছিল। এতে অভিযোগ করা হয়, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন এজেন্ট।
 
যদিও বেইজিং এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার তারা বলেছে, চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অগ্রগতি থামিয়ে দিতে ‘প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত’ হিসেবে এসব অভিযোগ তোলা হচ্ছে।
 
আগামী সপ্তাহে দক্ষিণ চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই বিতর্কের সূত্রপাত হলো।