Image description

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাবে ‘ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক হামলা’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি ।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি এ হুঁশিয়ারি দেন।

 

 

তিনি বলেন, ‘শত্রুর উচিত তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নেওয়া; অন্যথায় তাদের আরো বড় শিক্ষা পেতে হবে।’

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার পর ওয়াহিদির এ বক্তব্য সামনে এল। ইরানের দাবি, দেশটির সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই বাহরাইনে ওই হামলা চালানো হয়েছে।