Image description

ইসরায়েলপন্থী প্রভাবশালী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) বিপরীতে ‘হাবিবি প্যাক’ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আইপ্যাকের প্রভাব মোকাবিলা এবং অন্য প্রার্থীদের নির্বাচনী তহবিল জোগাতে নতুন এই রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন তিনি।

নির্বাচনের দুই দিন পর, ৫ নভেম্বর, ফেডারেল নির্বাচন কমিশনে ‘হাবিবি প্যাক’ গঠনের আবেদন করেন এল-সায়েদ। কমিশনের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে বৃহস্পতিবার তিনি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেন। এটি তার নিজের নির্বাচনী প্রচারণার অংশ নয়। এর মাধ্যমে অন্য প্রার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতে পারবেন তিনি।

‘হাবিবি’ আরবি শব্দ। এর অর্থ ‘আমার প্রিয়’। নির্বাচনী প্রচারণায় শব্দটি প্রায়ই ব্যবহার করেছেন এল-সায়েদ। বিজয় ভাষণেও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে এই সম্বোধন করেন তিনি।

আইপ্যাক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক জোরদারের পক্ষে কাজ করে। ১৯৫৪ সালে ‘আমেরিকান জায়োনিস্ট কমিটি ফর পাবলিক অ্যাফেয়ার্স’ নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৯ সালে নাম বদলে হয় আইপ্যাক। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী লবিং গোষ্ঠী হিসেবে পরিচিত এটি।

২০২১ সালের শেষ দিকে আইপ্যাক নিজস্ব রাজনৈতিক অ্যাকশন কমিটি (প্যাক) গঠন করে। এর আগে সংগঠনটির সদস্যরা অন্য প্যাকের মাধ্যমে প্রার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতেন।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এল-সায়েদকে হারাতে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে আইপ্যাক ৩ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইপ্যাকের দাবি, এবারের নির্বাচনে তাদের সমর্থন পাওয়া ২৩৮ জন সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

 

আইপ্যাক নিজেদের দ্বিদলীয় সংগঠন বলে দাবি করে। তবে সমালোচকদের অভিযোগ, সংগঠনটি ইসরায়েল সরকারের স্বার্থে কাজ করে এবং মার্কিন কংগ্রেসে প্রভাব বিস্তার করে। ২০২৪ সালের নির্বাচনের আগে ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছিল, গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুঁজেছে আইপ্যাক।