Image description

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের রুখতে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিক্যান পার্টি মুসলিম বিরোধী কার্ড ব্যবহার করছে। তারা ইসলাম বিরোধী ও বিদ্বেষী বক্তব্য দিচ্ছে। নিরাপত্তা ও উগ্রবাদ নিয়ে উদ্বেগের কথা বলছেন তারা।

নিউইয়র্ক সিটিতে মুসলিম জোহরান মামদানি মেয়র নির্বাচিত হবার পর থেকেই তারা ধর্মীয় ইস্যু নিয়ে মাঠে নেমেছে দলটি। সর্বশেষ মিশিগানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মুসলিম আব্দুল আল সায়েদের বিজয়ের পর নড়েচড়ে উঠেছে রিপাবলিক্যান পার্টি।

মিশিগানের এই আসনটিই সিনেটে সংখ্যাগরিষ্ঠতার চাবিকাঠি হতে পারে। ৩ নভেম্বরের নির্বাচনে সিনেটে সংখ্যা গরিষ্ঠতা পেতে উভয় দলের জন্যই মিশিগানের আসনটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। এ কারনে ট্রাস্প নিজে ম্যাগা তহবিল থেকে ১০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে রিপাবলিক্যান সিনেট প্রার্থী মাইক রজারসের জন্য। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিমদের উত্থান নিয়ে রিপাবলিক্যানরা উদ্বিগ্ন।

বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্ক সিটির মেয়র একজন খোদ মুসলামান। কংগ্রেসে ৫ জন মুসলিম নির্বাচিত হয়েছেন। তারা হলেন এন্ড্রি কারসন (ইন্ডিয়ানা),ইলহান ওমর (মিনেসোটা), রাশিদা তাবিব (মিশিগান) ও লতিফা শিমন (ক্যালিফোরনিয়া)। এ ৪ জনই ডেমোক্র্যাট দলীয় ও নারী। এর আগে ২০০৬ সালে মুসলিম এন্ড্রি কারসন ইন্ডিয়ানা থেকে কংগ্রেসে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মিশিগানে আব্দুল আল সাইয়িদ নির্বাচিত হলে তিনি হবেন প্রথম মুসলিম সিনেটর।

গত সপ্তাহে এক সমাবেশে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিশিগান থেকে মার্কিন সিনেটে প্রতিদ্বন্দ্বিতাকারী মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল সায়েদকে 'অত্যন্ত অশুভ শয়তান' বলে অভিহিত করেন। ডেট্রয়েটের উপকণ্ঠে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) মার্চ মাসে হওয়া হামলার পর আল সায়েদ যে মন্তব্য করেছিলেন, তার জেরে ভ্যান্স তার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তুলেছেন। সায়েদ বলেছেন, তার বক্তব্যের অপব্যাখা দেয়া হে্চ্ছ। এই তাদের রাজনীতি।

টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট পুনরায় নির্বাচিত হওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি। মুসলিম ভোটাররা সেখানে ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে। আর সে কারনে গ্রেগ অ্যাবট মুসলিম—নেতৃত্বাধীন একটি উন্নয়ন প্রকল্পের সমালোচনা করেছেন। তিনি তথাকথিত "শরিয়া আদালত" প্রতিষ্ঠার প্রচেষ্টার অভিযোগ তুলেছেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে উন্নয়নকারী প্রতিষ্ঠান ও নাগরিক অধিকার গোষ্ঠীগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে।

আলাবামায় প্রতিদ্বন্দ্বিতাকারী রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল মুসলিমদের ইঙ্গিত করে বলেছেন,"শত্রু আমাদের ঘরের ভেতরেই অবস্থান করছে। তিনি মূলত উগ্রবাদী ইসলামকে ইঙ্গিত করে এ কথা বলেন। সেখানে নির্বাচনী প্রচারণার বিষয় হয়ে উঠেছেন মুসলিমরা।

মুসলিম বিরোধী মন্তব্যগুলো ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মুসলিম ও ইসলামকে নির্বাচনী বিতর্কের অংশ করে তুলছে। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে যে ডেমোক্র্যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারবে কি না।
সমালোচকদের মতে, এই ধরনের বক্তব্য অন্যায়ভাবে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৫৫ লাখে (৫.৫ মিলিয়ন) দাঁড়িয়েছে। যা ২০০৭ সালে ছিল ২৪ লাখ (২.৪ মিলিয়ন)। মুসলিমরা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১.৬ শতাংশ।

গত এক বছরে মুসলিমরা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষমতা অর্জন করেছে। নিউইয়র্ক সিটি প্রথম মুসলিম মেয়রকে নির্বাচিত করেছে। সিটি কাউন্সিল পদে প্রথম বাংলাদেশি মুসলিম শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন। জজিয়া’র স্টেট সিনেটে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি মুসলিম আব্দুর রহমান। অন্যদিকে এল—সায়েদ হতে পারেন প্রথম মুসলিম সিনেটর। গত বছর গাজালা হাশমি ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হওয়ার মাধ্যমে অঙ্গরাজ্য—পর্যায়ের কোনো পদে নির্বাচিত প্রথম মুসলিম নারী হওয়ার গৌরব অর্জন করেন।

ইসলাম বিরোধী বক্তব্য বা প্রচারণার প্রভাব প্রতিনিধি পরিষদের (হাউস) নির্বাচনেও ছড়িয়ে পড়েছে। টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি কিথ সেলফ এবং চিপ রয় মিলে 'শরিয়া—মুক্ত আমেরিকা ককাস' গঠন করেছেন। এছাড়া ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র‍্যান্ডি ফাইন এমন একটি আইন প্রস্তাব করেছেন যা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে শরিয়া আইনের "বিস্তার রোধ" করতে চান বলে দাবি করেছেন। মিনোসোটায় মুসলিম ইলহান ওমরকে হারাতে রিপাবলিক্যানরা এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। এলাকায় আইস পুলিশ দিয়ে ইলহান ওমরের সর্মথকদের ইমিগ্র্যান্ট ইস্যুতে হয়ারনীর অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে রিপাবলিক্যানরা। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তার নাগরিকত্ব বাতিল ও আমেরিকা থেকে ডিপোর্ট কারার হুমকিও দিয়েছেন।

তথ্য সূত্র: রয়টার্স