Image description

চীনের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় গভীর অসন্তোষ ও তীব্র বিরোধিতা করেছে বেইজিং। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।

 

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, চীনা গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় এবং স্বাভাবিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিময়ের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে চীন।

যুক্তরাষ্ট্র চীনে তৈরি নতুন হিউম্যানয়েড (মানবসদৃশ) এবং কোয়াড্রুপেড (চার পা–ওয়ালা) রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে নেটওয়ার্ক-সংযুক্ত পাওয়ার ইনভার্টার আমদানিও নিষিদ্ধ করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ এসব উন্নত রোবট জাতীয় নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: সিএমজি