Image description

যুক্তরাষ্ট্র টানা দুই দিন ইরানে নতুন করে বিমান হামলা না চালানোয় মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান। প্রায় দুই সপ্তাহের টানা হামলার পর উভয় পক্ষের সামরিক তৎপরতায় আপাত বিরতি দেখা গেছে। খবর আলজাজিরার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে আসছে- এমন খবর নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র ও গোলাবারুদের মজুত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। তবে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আগের আলোচনা প্রক্রিয়ায় বিশ্বাসভঙ্গ করেছিল।

 

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও জোরদার হয়েছে। নাবলুস, রামাল্লাহ, হেবরন ও জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেপ্তার এবং বাড়িঘর ভাঙার ঘটনা বেড়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

 
কালবেলা